Skip to content Skip to footer

মা নর্মদার তটে প্রাচীন তীর্থাবলী

1,000.00

পেশায় ডাক্তার অনন্যা দাস একজন নিবিড় গবেষক। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে তিনি পৌরাণিক গ্রন্থ অধ্যয়নের পাশাপাশি প্রতিটি তীর্থস্থানে সশরীরে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করে এই গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটিকে মোট সাতটি পর্বে ভাগ করা হয়েছে। স্কন্দপুরাণের রেবা খন্ড এবং বায়ুপুরাণের নর্মদা খন্ড অনুসারে মা নর্মদার আবির্ভাব মাহাত্ম্য ও পৌরাণিক গাঁথা সমূহ অনুপুঙ্খভাবে এখানে বর্ণিত হয়েছে। ফলে এই গ্রন্থ কেবলমাত্র একটি ভ্রমণ কাহিনী নয়। নর্মদা পরিক্রমার মূল বর্ণনার পূর্বে মা নর্মদার মানসপূজা ও মানসতীর্থের কথা উল্লেখ করেছেন লেখিকা।

Additional information

লেখক

ডা: অনন্যা দাস

Description

যথাবিহিত ধ্যানমন্ত্র, প্রার্থনা ও স্তুতির অবতারণা করা হয়েছে। মা নর্মদার উৎপত্তিস্থল অমরকন্টকের তীর্থ সমূহের বর্ণনা, দক্ষিণতট ও উত্তর তটের তীর্থরাজির বর্ণনা ও প্রতিটি তীর্থের সাথে সংযুক্ত পুরাণকথা ও ছবি সমন্বিত এই গ্রন্থ তাই নর্মদা পরিক্রমার এক আকর গ্রন্থে রূপান্তরিত হয়েছে।
যে কোন পাঠকের কাছেই গবেষণা ধর্মী তথ্যসমৃদ্ধ এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মা নর্মদার তটে প্রাচীন তীর্থাবলী”

Your email address will not be published. Required fields are marked *